প্রাচীন গ্রিক নাট্যকার ইউরিপিডিস (খ্রিস্টপূর্ব ৪৮০-৪০৬)। বিখ্যাত গ্রিক
ট্র্যাজেডির তিন রচয়িতার মধ্যে তিনি একজন। অন্য দুজন হলেন সফোক্লিস ও
এসকাইলাস। ইউরিপিডিসের জন্ম এথেন্সের একটি দ্বীপ অঞ্চলে। অল্প বয়স থেকেই
তিনি কবিতা ও নাটক লেখা শুরু করেন। গ্রিক পৌরাণিক কাহিনির আলোকে নাটক
লিখতেন। তাঁর নাটকে উঠে আসে সমকালীন রাজনীতির উত্থান-পতন ও নতুন
জীবনদর্শনের বিষয়। তখনকার সময় প্রতিবছর নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হতো।
ইউরিপিডিসের নাটক একবার প্রথম স্থান অধিকার করে। তিনি প্রায় ৯০টির মতো নাটক
রচনা করেছেন। এর মধ্যে টিকে আছে মাত্র ১৯টি। উল্লেখযোগ্য নাটকের মধ্যে
রয়েছে—মিডিয়া, হিপোলিটাস ও অলসেস্টিস। ইউরোপিডিস জীবনের শেষ পর্যায় এথেন্স
ত্যাগ করেন। রাজা অর্চেলাইয়াসের আমন্ত্রণে চলে যান মেসিডোনিয়ায়। পরে
সেখানেই তিনি মারা যান।
ad 1
Ad 2

No comments:
Post a Comment