BPL এর ২য় দিনে জয় পেল কুমিল্লা ভিকটোরিয়ান্স ও রংপুর রাইডার্স - Bongo BD News

Bongo BD News

সত্যের সন্ধানে ২৪ ঘন্টা


ব্রেকিং নিউজ


ad 1

ad 1

Sunday, January 6, 2019

BPL এর ২য় দিনে জয় পেল কুমিল্লা ভিকটোরিয়ান্স ও রংপুর রাইডার্স

স্পোর্টস রিপোর্টারঃ
বিপিএলের ২য় দিনের ১ম ম্যাচে সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিকটোরিয়ান্স মুখোমুখি হয়। দিনের শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় কুমিল্লা। নির্ধারিত ২০ ওভার শেষে সিলেট ১২৭ রান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে।
নিকোলাস পুরান সর্বোচ্চ ৪১ রান সংগ্র করেন ।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় কুমিল্লা। তামিম ইকবাল এর ৩৫ ও শহীদ আফ্রিদির ৩৯ রানের সুবাদে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় কুমিল্লা। ব্যাট হাতে ২৫ বলে অপরাজিত ৩৯ রান করে ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুমিল্লার বিদেশী প্লেয়ার শহীদ আফ্রিদি।



এদিকে দিনের অপর ম্যাচে খুলনা টাইটান টিস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় । প্রথমে ব্যাত করতে নেমে রংপুর রাইডার্স ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। প্রতিপক্ষের তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ ও ব্রেথহোয়াইট ১ টি করে উইকেট সংগ্রহ করেন।
১৭০ রান তাড়া করতে নেমে স্টিরলিং এর ৬১ রান সত্ত্বেও  ২০ ওভারে  ৫ উইকেট হারিয়ে ১৬১ করে থমকে যায় খুলনার ইনিংস
 ৫২ বলে অপরাজিত ৭৬ রান করে ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হন রংপুরের রাইলি রুশো। এই রান সংগ্রহ করতে ২ টি ছয় ও ৮ টি বাউন্ডারি হাকান রুশো


সংবাদটি শেয়ার করুন

No comments:

Post a Comment

Ad 2

Ad 2