বিপিএল ৬ষ্ঠ আসরের প্রথমদিনেই যতভুল - Bongo BD News

Bongo BD News

সত্যের সন্ধানে ২৪ ঘন্টা


ব্রেকিং নিউজ


ad 1

ad 1

Sunday, January 6, 2019

বিপিএল ৬ষ্ঠ আসরের প্রথমদিনেই যতভুল

ভুল আর ভুল!!! ক্যাচ ভুল, ম্যাচ লাটে। ধারাভাষ্য ভুল, সমালোচনা মাঠে ঘাটে।
১)দুপুরের খেলায় টস দেখেই চমকে গেলাম। এ তো দেখি টিনো বেস্ট কমেন্ট্রি করতে এসেছে 😲 বেস্ট যে ধারাভাষ্য দিতে জানে এটা বিপিএলেই প্রথম দেখলাম।
২)দিনের সেরা চমক তখনো বাকি। ১১৯ বছর বয়সে খালেদ আহমেদ ও নাজমুল অপু প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করলেন।
৩)স্নিকো মিটার এবং আল্ট্রা এজ ছাড়া ডিএসএস এটাও বিপিএলেই প্রথম।
৪)কোনরকম প্রযুক্তির সহায়তা ছাড়াই থার্ড আম্পায়ার মাঠের আম্পায়ার ডিসিশন চেঞ্জ করেছে এটাও বিপিএলেই প্রথম।
৫)জাকির হাসান একাই দুই প্রান্তে ব্যাট করে ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন আজকে।
৬)দ্বিতীয় ম্যাচে রাজশাহী যখন ব্যাট করছে তখন তাদের ইনিংসের ১২ ওভার বাকি কিন্তু বল বাকি দেখাচ্ছিল ৬৬। ১২ ওভারে ৬৬ বল এটাও একটা নতুনত্ব।
৭)ভুসিমুসি সিবান্দা যে ধারাভাষ্যকার এটাও বিপিএলের কল্যানে জানতে পেরেছি।
৮)ব্যাটসম্যান অফ ড্রাইভ শটে বল পাঠালো অং অফে ধারাভাষ্যকার চিল্লায় উঠলো বোল্ড। নতুন করে ক্রিকেটের নিয়মও শিখা গেছে আজকে।
৯)এলইডি স্ট্যাম্প আছে কিন্তু লাইট জ্বলেনা এটাও বিপিএলেই প্রথম দেখলাম 😎
১০)গ্লাভস হাতে ইজি ক্যাচ ও যে মিস করা যায় এটা নতুন না হলেও ক্রিকেট মাঠের এক বিরল দৃশ্য।
১১)দুপুর ১২:৩০ এ টি টুয়েন্টি ম্যাচ হয় যা দুনিয়ার আর কোন লীগে দেখতে পাবেননা।
১২)ঢাকা ব্যাট করছে যেখানে তাদের দলীয় রান ৬৮। একজন ব্যাট করছে ৪৯ রানে তো আরেকজন ৯ রানে আর অতিরিক্ত থেকে এসেছে ৬। ৪৯+৯+৬=৬৪ রান। তো বাকি ৪ রান কে করেছে?



No comments:

Post a Comment

Ad 2

Ad 2