ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, সিরাজগঞ্জে নিহত ৩ - Bongo BD News

Bongo BD News

সত্যের সন্ধানে ২৪ ঘন্টা


ব্রেকিং নিউজ


ad 1

ad 1

Sunday, January 6, 2019

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, সিরাজগঞ্জে নিহত ৩

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, শনিবার ভোরের দিকে উপজেলার ঝাঐল ওভার ব্রিজের কাছে সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের এনায়েতপুর গ্রামের তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০), তার ছেলে মজনু (২৮) ও একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে পিকআপ চালক রাজু হোসেন (২৭)।
ওসি শহিদ বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে সামনের ট্রাককে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ তিনজনের মৃত্যু হয়।     
পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতদের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Ad 2

Ad 2